ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ গড়তে চাই: চট্টগ্রামের ডিসি জাহিদ দীর্ঘদিনের অপেক্ষার অবসান, লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার: প্রতিমন্ত্রী মীর হেলাল আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনে চেয়ারম্যান নুরুল করিম, কেন্দ্রীয় কাউন্সিলে বিএনপিপন্থী ৩ জন বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, হেল্প ডেস্কে মিলেছে নানা সহযোগিতা গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ইলিয়াস ফকির নিহত, আহত শতাধিক ২৩ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্নে বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম, আজ ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ে পুলিশের অভিযান: ৬ জন আটক, ৪ মোটরসাইকেল জব্দ

উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

উন্নয়নকে মূলমন্ত্র করে দেশের তিন পার্বত্য জেলায় স্থায়ী শান্তি, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে কাজ করছে বর্তমান সরকার। এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

শুক্রবার রাঙ্গামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজিত ‘সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় ট্যালেন্ট হান্ট ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তাঁর বক্তব্যে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সর্বস্তরের মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করাই সরকারের অঙ্গীকার। ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে পাহাড়ের প্রতিটি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পিছিয়ে পড়া প্রান্তিক মানুষকে মূলধারায় এগিয়ে নেওয়ার মাধ্যমে ধাপে ধাপে সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, ‘পিস থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে শান্তি), ‘সিকিউরিটি থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা) এবং ‘হারমোনি থ্রু ডেভেলপমেন্ট’ (উন্নয়নের মাধ্যমে সম্প্রীতি)—এই তিনটি দর্শনকে সামনে রেখেই সরকার এগিয়ে যাচ্ছে।

একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জাতীয় প্রত্যয়ে পার্বত্য অঞ্চলের সম্প্রীতির জনপদগুলো অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশের ক্রীড়াঙ্গন ও তরুণ প্রজন্মের সম্ভাবনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কিশোর ও যুবসমাজকে যেভাবে ক্রীড়াক্ষেত্রে অনুপ্রাণিত করছেন, তাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিক অঙ্গন থেকে আরও বড় সাফল্য বয়ে আনবে।

তিনি স্পেশাল অলিম্পিকসকে নিছক একটি ক্রীড়া আয়োজন নয়, বরং সাম্য, সম্প্রীতি, আত্মবিশ্বাস ও সুপ্ত প্রতিভা বিকাশের অনন্য প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন। এ সময় তিনি আঞ্চলিক এই ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন।

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ, রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিভাবান বিশেষ ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ, রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০৫ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ (বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি), রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারিক সেকান্দর এবং রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ, রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুবর্ণা চাকমা।

সম্পর্কিত সংবাদ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ গড়তে চাই: চট্টগ্রামের ডিসি জাহিদ

উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

Update Time : ০৭:২২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬