ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১,৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেফতার বেনাপোলে শুরু হচ্ছে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন পুরস্কার দেড় লাখ টাকা ট্রাম্পের বাণিজ্যনীতি ঘিরে ঐক্যের সন্ধানে আসিয়ান রাজাপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে দেড় বছরের কারাদণ্ড জামালপুর সীমান্তে নজরদারি জোরদার, বসানো হলো ৩৫ সিসি ক্যামেরা ও ১৭ সার্চলাইট খুলনা নগর ভবনে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ, দেয়ালে ‘যুবলীগ’ লেখা শিশু রামিসা হত্যা মামলা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়ে হাইকোর্টে শুনানি শুরু চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত যশোরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি করে অর্থ আদায়ের অভিযোগে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। অভিযানে চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আজ সকালে পাবনা মানসিক হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের নির্দেশনায় এবং এনএসআইয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. হাবিল মণ্ডল (৬৫), মো. বিপুল (৪২), জুয়েল হোসেন (৩২), সুজন আলী (৪২) ও ওয়ারেস (৪০)। তাঁদের সবার বাড়ি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকায়।

এ ছাড়া চক্রের অপর সদস্য মো. হাফিজুর রহমান মাহফুজকে (৪০) আটক করে তাঁর বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা দূর-দূরান্তের অসহায় ও সাধারণ রোগী এবং তাঁদের স্বজনদের বিভিন্নভাবে হয়রানি করে অর্থ আদায় করছিল। হাসপাতালকেন্দ্রিক এই অপতৎপরতার কারণে চিকিৎসাসেবা নিতে আসা মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছিল।

বিষয়টি নজরে আসার পর এনএসআই, পাবনার একটি দল বেশ কিছুদিন ধরে গোপনে অনুসন্ধান চালায়। অনুসন্ধানে দালাল চক্রের অপতৎপরতার বিষয়ে নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জেলা প্রশাসনকে অবহিত করা হয়। এরই ধারাবাহিকতায় যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে এনএসআই, পাবনা কার্যালয়ের একজন উপপরিচালক, দুজন ফিল্ড অফিসারসহ মোট ১২ জন সদস্য এবং থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনস্বার্থে হাসপাতালকেন্দ্রিক দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১,৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড

Update Time : ১০:৩৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬