ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১,৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেফতার বেনাপোলে শুরু হচ্ছে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন পুরস্কার দেড় লাখ টাকা ট্রাম্পের বাণিজ্যনীতি ঘিরে ঐক্যের সন্ধানে আসিয়ান রাজাপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে দেড় বছরের কারাদণ্ড জামালপুর সীমান্তে নজরদারি জোরদার, বসানো হলো ৩৫ সিসি ক্যামেরা ও ১৭ সার্চলাইট খুলনা নগর ভবনে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ, দেয়ালে ‘যুবলীগ’ লেখা শিশু রামিসা হত্যা মামলা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়ে হাইকোর্টে শুনানি শুরু চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত যশোরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড

অলিম্পিক ক্রিকেটের পুরুষ বিভাগের বাছাইপর্ব বাংলাদেশে, নারী বিভাগের আয়োজক যুক্তরাষ্ট্র

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের (এলএ২৮) ক্রিকেট ইভেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতে পুরুষ বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশে। আগামী ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি এই বাছাই টুর্নামেন্ট আয়োজন করা হবে।

ইন্দোনেশিয়ার বালিতে গতকাল অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় পুরুষদের অলিম্পিক বাছাইপর্বের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে, একই বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে নারী বিভাগের অলিম্পিক বাছাইপর্ব।

নারী বিভাগে এশিয়া, ইউরোপ, ওশেনিয়া ও আফ্রিকা অঞ্চলের শীর্ষ র‌্যাঙ্কিংধারী দল হিসেবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে।

পুরুষ ও নারী—উভয় বিভাগের বাছাইপর্বে অংশ নেবে আটটি করে দল। চারটি করে দল নিয়ে গঠিত হবে দুটি গ্রুপ। প্রতিটি গ্রুপে দলগুলো একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে ফাইনালে। ফাইনালে জয়ী দলই নিশ্চিত করবে এলএ২৮ অলিম্পিকের চূড়ান্ত টিকিট। প্রতিটি বাছাইপর্বে অনুষ্ঠিত হবে মোট ১৩টি ম্যাচ।

এলএ২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য এটিই হবে যোগ্যতা অর্জনের শেষ ধাপ। অলিম্পিকের পুরুষ ও নারী—উভয় বিভাগে পদকের লড়াইয়ে অংশ নেবে ছয়টি করে দল।

দলগুলোর যোগ্যতা নির্ধারণ করা হবে মূলত মহাদেশীয় র‌্যাঙ্কিং ও বাছাই টুর্নামেন্টের মাধ্যমে। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র পুরুষ ও নারী—দুই বিভাগেই সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে, তবে এ ক্ষেত্রে র‌্যাঙ্কিং-সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

ক্রিকেটের আন্তর্জাতিক প্রতিযোগিতা নিয়ে আরও পড়ুন:

উল্লেখ্য, ১৯০০ সালের পর দীর্ঘ ১২৮ বছর বিরতি দিয়ে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের মাধ্যমে আবারও অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট।

আরও খবর পড়তে ভিজিট করুন: তথ্য প্রকাশ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১,৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

অলিম্পিক ক্রিকেটের পুরুষ বিভাগের বাছাইপর্ব বাংলাদেশে, নারী বিভাগের আয়োজক যুক্তরাষ্ট্র

Update Time : ০৩:৫৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬