ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১,৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেফতার বেনাপোলে শুরু হচ্ছে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন পুরস্কার দেড় লাখ টাকা ট্রাম্পের বাণিজ্যনীতি ঘিরে ঐক্যের সন্ধানে আসিয়ান রাজাপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে দেড় বছরের কারাদণ্ড জামালপুর সীমান্তে নজরদারি জোরদার, বসানো হলো ৩৫ সিসি ক্যামেরা ও ১৭ সার্চলাইট খুলনা নগর ভবনে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ, দেয়ালে ‘যুবলীগ’ লেখা শিশু রামিসা হত্যা মামলা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়ে হাইকোর্টে শুনানি শুরু চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১,৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মাদারীপুরে ইয়াবা উদ্ধার, রাজৈরে ইয়াবা উদ্ধার, মাদারীপুর ডিবি পুলিশ, মাদকবিরোধী অভিযান, ১৫৫০ পিস ইয়াবা, মাদারীপুর সদর থানামাদারীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পৃথক দুটি অভিযানে এসব ইয়াবা উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) মাদারীপুর জেলা পুলিশ মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় গত ১৫ নভেম্বর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের প্রথমটি পরিচালিত হয় ১৫ নভেম্বর বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজৈর থানার টেকেরহাট ব্রিজের উত্তরপাড় তাঁতীকান্দা এলাকায়। সেখানে স্থানীয় হাসমত খানের মালিকানাধীন একটি মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে মো. মেরাজুল শেখ (৪৫) ও মো. হাবিল শেখ (৩৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজনের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুর ও বাগাট এলাকায়।

একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মাদারীপুর সদর মডেল থানার পাকদী এলাকায় সার্বিক পেট্রোল পাম্পসংলগ্ন জায়ান স্টোরের সামনে দ্বিতীয় অভিযান চালানো হয়। এ সময় লাক্ষু ওরফে ইমন হাওলাদার (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, দুটি অভিযানে সর্বমোট ১ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১,৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

Update Time : ০৬:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬