সুনামগঞ্জের জামালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সাবেক সংসদ সদস্য রতনের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি জামালগঞ্জ উপজেলার নতুনপাড়া এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান, আহ্বায়ক কমিটির প্রথম স্বাক্ষরকারী আব্দুল মালেক, সদস্য সাজ্জাদ মাহমুদ সজিব, আলী আক্কাস মুরাদ ও শাহিন আলম। এ ছাড়া যুবদল নেতা জহিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন। এ সময় সাবেক সংসদ সদস্য রতন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঘিরে নিজেদের অবস্থান তুলে ধরেন তাঁরা।
পরে মিছিলটি শান্তিপূর্ণভাবে জামালগঞ্জ উপজেলা ফেরিঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
সুনামগঞ্জের আরও খবর পড়ুন: তথ্যপ্রকাশে সুনামগঞ্জের সর্বশেষ সংবাদ এবং রাজনীতি বিষয়ক প্রতিবেদন।
জামিল হোসেন, শিক্ষানবিশ প্রতিনিধি 


















