ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সেন্টমার্টিনে বিপাকে ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজনের চিকিৎসা নিয়েও শঙ্কা নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, তিন শিশুসহ আটক ৬ ভারতীয় নাগরিক রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার, নভেম্বরে ১৮ দিনেই রেমিট্যান্স ২১৩ কোটি ডলার ছাড়াল আগামী সপ্তাহেই বাজারে আসছে নতুন ২০ ও ৫০ টাকার নোট, ১০০ টাকায় থাকছে পুরোনো নকশা পুলিশি হয়রানিতে আঞ্চলিক কার্যালয় বন্ধ, শ্রমিক নেতাদের গ্রেপ্তার নিয়ে আইবিসির উদ্বেগ ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’ সহিংসতা নিয়ে সরকারের দিকে প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্মদিনে বুবলীর বড় সুখবর, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল ‘ঠিকানা’ প্যারিসে আবারও ম্যাক্রোঁর সঙ্গে অনিল কাপুরের সাক্ষাৎ, আলোচনায় সিনেমা থেকে এআই ভারত-বাংলাদেশেও জনপ্রিয় পাকিস্তানি সিরিজ ‘দার-ই-নিজাত’, আলোচনায় জেন-জির মনস্তত্ত্ব জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম

স্বাস্থ্য খাতে বড় নিয়োগের প্রস্তুতি, আসছে প্রায় ১০ হাজার পদে বিজ্ঞপ্তি

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে বড় পরিসরে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১০ হাজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

তবে প্রকৃত শূন্য পদের সংখ্যা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) দেশের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ জনবলের তথ্য সংগ্রহ করছে। বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটি ও অসংগতি থাকায় নতুন করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বাসসকে জানান, শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর করে নিয়োগের চাহিদা নির্ধারণ করা হচ্ছে না। বরং প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে সরাসরি তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠান থেকে তথ্য পাওয়ার পর সেগুলো সমন্বয় ও যাচাই-বাছাই করে প্রয়োজনীয় জনবলের প্রকৃত চাহিদা নির্ধারণ করা হবে। এরপর নিয়োগের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। এসব পদের মধ্যে রয়েছে হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন প্রশাসনিক পদ।

অধ্যাপক রুমি জানান, এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে।

এদিকে জেলা পর্যায়েও স্বাস্থ্য সহকারী নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। কয়েকটি এলাকায় নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্যদিকে কিছু এলাকায় এখনো কার্যক্রম শেষ হয়নি। কয়েকটি জেলায় নিয়োগসংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন থাকায় সেসব স্থানে প্রক্রিয়া শেষ করতে বিলম্ব হচ্ছে।

সরকারি নিয়োগে অনিয়ম ও পক্ষপাতিত্বের সুযোগ কমিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ নিয়োগ কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

তিনি জানান, ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদে নিয়োগের জন্য একটি বিশেষ কমিটি কাজ করবে। এতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি নিয়োগ পরীক্ষার নীতিমালা ও প্রয়োজনীয় নির্দেশনা নির্ধারণ করবে। প্রার্থীদের প্রথমে লিখিত এবং পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ও মূল্যায়ন পদ্ধতিতে পিএসসির মানদণ্ড অনুসরণের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া নিয়োগ কমিটির তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা আয়োজন এবং ফলাফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে পুরো প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।

অধ্যাপক রুমি জানান, বিসিএস ক্যাডারের মেডিকেল ও ডেন্টাল চিকিৎসকদের নিয়োগ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সম্পন্ন হয়। পাশাপাশি সপ্তম ও নবম গ্রেডের কয়েকটি নন-মেডিকেল পদেও পিএসসির মাধ্যমে জনবল নিয়োগ করা হয়।

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে অধ্যাপক রুমি বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের সন্দেহ দেখা দিলে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা কিংবা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

তবে তাঁর ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগে কোনো বিভাগীয় মামলা তাঁর জানা নেই। এ পর্যন্ত যেসব বিভাগীয় মামলা হয়েছে, সেগুলোর অধিকাংশই কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণসংক্রান্ত।

স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেও উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অব্যবহৃত ও অচল যন্ত্রপাতি দ্রুত মেরামত করে কাজে লাগানোর জন্য মাঠপর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে সরকারি দাপ্তরিক চিঠিপত্র ও বিভিন্ন নথি দীর্ঘদিন ফেলে না রেখে দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

এ ছাড়া কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টিইএমও) এবং বিভাগীয় পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরির কাজ চলছে।

স্বাস্থ্য অধিদপ্তরের চলমান এসব উদ্যোগের মাধ্যমে চিকিৎসাসেবার পাশাপাশি কারিগরি, ওষুধ ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

বিশেষ করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের সম্ভাব্য বড় নিয়োগ বাস্তবায়িত হলে সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের জনবল সংকট কমাতে সহায়ক হতে পারে। তবে নিয়োগের চূড়ান্ত সংখ্যা, যোগ্যতা, আবেদন পদ্ধতি ও পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর জানা যাবে।

সম্পর্কিত প্রতিবেদন:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে বিপাকে ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজনের চিকিৎসা নিয়েও শঙ্কা

স্বাস্থ্য খাতে বড় নিয়োগের প্রস্তুতি, আসছে প্রায় ১০ হাজার পদে বিজ্ঞপ্তি

Update Time : ০৬:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬