ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সেন্টমার্টিনে বিপাকে ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজনের চিকিৎসা নিয়েও শঙ্কা নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, তিন শিশুসহ আটক ৬ ভারতীয় নাগরিক রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার, নভেম্বরে ১৮ দিনেই রেমিট্যান্স ২১৩ কোটি ডলার ছাড়াল আগামী সপ্তাহেই বাজারে আসছে নতুন ২০ ও ৫০ টাকার নোট, ১০০ টাকায় থাকছে পুরোনো নকশা পুলিশি হয়রানিতে আঞ্চলিক কার্যালয় বন্ধ, শ্রমিক নেতাদের গ্রেপ্তার নিয়ে আইবিসির উদ্বেগ ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’ সহিংসতা নিয়ে সরকারের দিকে প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্মদিনে বুবলীর বড় সুখবর, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল ‘ঠিকানা’ প্যারিসে আবারও ম্যাক্রোঁর সঙ্গে অনিল কাপুরের সাক্ষাৎ, আলোচনায় সিনেমা থেকে এআই ভারত-বাংলাদেশেও জনপ্রিয় পাকিস্তানি সিরিজ ‘দার-ই-নিজাত’, আলোচনায় জেন-জির মনস্তত্ত্ব জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম

নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দেশের নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, নিয়োগপ্রাপ্ত মিডওয়াইফরা গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সারসহ বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত, স্বাস্থ্যসচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শুক্রবার নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায়, দুস্থ ও কর্মজীবী নারীদের মধ্যে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্তন ও জরায়ুমুখের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি উদ্যোগে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কাউন্সেলিং কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি জানান, জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সরকার ইতোমধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য টিকাদান কর্মসূচি চালু করেছে। পাশাপাশি নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অনেক বন্ধু থাকবে, তবে কোনো প্রভু থাকবে না। আয়তনে বাংলাদেশ ছোট হলেও ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির গুরুত্ব অনেক বেশি। দেশের এক ইঞ্চি মাটির ওপরও অন্য কারও আধিপত্য মেনে নেওয়া হবে না। জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে অসহায় ও কর্মজীবী নারীদের হাতে সেলাই মেশিন ও গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে বিপাকে ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজনের চিকিৎসা নিয়েও শঙ্কা

নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ০৩:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬