ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে ইতালির তৈরি পিস্তলসহ দুই আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ জামালগঞ্জে নৌকাডুবির ২৪ ঘণ্টা পরও নিখোঁজ একজন, উদ্ধার অভিযানে নেই দক্ষ ডুবুরি রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ! ২০২৮ সালের কোপা আমেরিকাও যুক্তরাষ্ট্রে, অংশ নেবে ১৬ দল বাংলাদেশের ৪০ তরুণ ফুটবলারকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচয় করাল এএফএ ১৮ ডিসেম্বর এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদন করতে লাগবে ন্যূনতম জিপিএ ৮.৫ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, মনোনয়ন জমার শেষ সময় ৬ ডিসেম্বর মনোনয়ন জালিয়াতির অভিযোগ, আইওএ নির্বাচনে লড়ছেন না পিটি ঊষা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, সর্বোচ্চ গ্রেডে ২১ হাজার ৫০০

দীর্ঘ প্রায় ১০ ঘণ্টার আলোচনা ও ভোটাভুটির পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামো নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। অন্যদিকে সিনিয়র অপারেটরদের প্রথম গ্রেডে সর্বোচ্চ মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে বিকেল সোয়া ৩টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় দিবাগত রাত দেড়টার দিকে।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন গ্রেডে আগের তুলনায় উল্লেখযোগ্য হারে মজুরি বাড়ানো হয়েছে।

চার গ্রেডে নতুন মজুরির চিত্র

নতুন কাঠামোয় সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। এতে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।

সিনিয়র অপারেটরদের প্রথম গ্রেডে সবচেয়ে বেশি মজুরি বৃদ্ধি পেয়েছে। এ গ্রেডে আগে মোট মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। নতুন সিদ্ধান্তে তা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ মজুরি বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা।

অপারেটরদের দ্বিতীয় গ্রেডে আগের ১৪ হাজার ২৭৩ টাকা থেকে মজুরি বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে ৫ হাজার ৭২৭ টাকা।

অন্যদিকে জুনিয়র অপারেটরদের তৃতীয় গ্রেডে আগের ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে। এ গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা।

বৈঠকে সর্বনিম্ন মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। আলোচনার একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়।

দুই পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। এরপর বোর্ডের চেয়ারম্যান ভোটাভুটির সিদ্ধান্ত নেন।

বোর্ডের ছয় সদস্যের ভোটে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে অবস্থান নেন। অপর চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।

১ ডিসেম্বর থেকে কার্যকর নতুন মজুরি

বৈঠক শেষে ভোররাত ৪টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। তিনি জানান, মোট মজুরির মধ্যে মূল বেতন কত হবে এবং বাড়িভাড়া কত নির্ধারণ করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার বোর্ডের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি ও শ্রম অধিকারসংক্রান্ত আরও খবর পড়ুন:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, সর্বোচ্চ গ্রেডে ২১ হাজার ৫০০

Update Time : ০১:০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬