ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রামের পাঁচগাছীতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ বাগেরহাটে শেখ আল মামুনের নেতৃত্বে ছাত্রদলের বিক্ষোভ মিছিল টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫ হাজার ৮ তেল উৎপাদন কোটা নিয়ে চাপে ওপেক প্লাস, ইরাক-রাশিয়াকে ঘিরে বাড়ছে বিরোধ পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি, মাঠে ড্রোন-সিসিটিভি ও এটিভি পাঁচবিবিতে পুকুরের তলদেশ থেকে ৪২ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার মতলব উত্তরে মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৫ কয়রায় যৌথ অভিযানে ৪ আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার, আটক ২ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চালু হচ্ছে ৩ নতুন সরকারি মেডিকেল কলেজ, আসন ১৫০

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইয়াবা ফেলে চোরাকারবারিরা মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ কক্সবাজারের টেকনাফ উপজেলার জিম্বংখালী সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর জিম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির ৭ নম্বর পোস্টসংলগ্ন বেলালের মাছের ঘেরের পাশে প্রযুক্তির সহায়তায় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে দুটি ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা লুঙ্গি দিয়ে মোড়ানো দুটি ব্যাগ ফেলে মাছের ঘেরের পাশ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ব্যাগ দুটি উদ্ধার করেন। ব্যাগের ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে সংরক্ষিত আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী এবং এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরও পড়ুন: দেশের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের পাঁচগাছীতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Update Time : ০৫:৪৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬