কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনের উদ্যোগে ও নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মোটরসাইকেল শোভাযাত্রাসহ বিক্ষোভ মিছিলটি শহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলরোড এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শেখ আল মামুন বলেন, “দেশের মানুষের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় আমরা সবসময় রাজপথে সোচ্চার থাকব। আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। কোনো ধরনের বিশৃঙ্খলা নয়, আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মসূচির মাধ্যমে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব। দেশ ও জনগণের স্বার্থে ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান, সম্রাট হোসেন ওয়ালিদ, শামীম মুন্সি, সি এম আল আমিন, ইমন শেখ, রোহিত হালদার, জাওয়াদ, মেহেদী হাসান, হাবিব, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ, তাজ আহমেদ, আল আমিন শেখ শাকিল, আবির, নেহাল ও শাওনসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
আরও পড়ুন: বাগেরহাটের সর্বশেষ সংবাদ | রাজনীতি বিষয়ক সংবাদ | সারাদেশের খবর
বাগেরহাট প্রতিনিধি 


















