ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি চট্টগ্রামে ১৩ মামলার পলাতক আসামি রনি গ্রেপ্তার কুড়িগ্রামের পাঁচগাছীতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ বাগেরহাটে শেখ আল মামুনের নেতৃত্বে ছাত্রদলের বিক্ষোভ মিছিল টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫ হাজার ৮ তেল উৎপাদন কোটা নিয়ে চাপে ওপেক প্লাস, ইরাক-রাশিয়াকে ঘিরে বাড়ছে বিরোধ পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি, মাঠে ড্রোন-সিসিটিভি ও এটিভি পাঁচবিবিতে পুকুরের তলদেশ থেকে ৪২ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার মতলব উত্তরে মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৫

কুড়িগ্রামের পাঁচগাছীতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে ইউনিয়নের কলেজ মোড় এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মোড় এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

সমাবেশে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, অধ্যক্ষ এরশাদুল হক, সদর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আখের এবং পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীনসহ অন্যরা।

বক্তারা মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা এবং পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

কুড়িগ্রামের পাঁচগাছীতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ

Update Time : ০৬:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬