ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি চট্টগ্রামে ১৩ মামলার পলাতক আসামি রনি গ্রেপ্তার কুড়িগ্রামের পাঁচগাছীতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ বাগেরহাটে শেখ আল মামুনের নেতৃত্বে ছাত্রদলের বিক্ষোভ মিছিল টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫ হাজার ৮ তেল উৎপাদন কোটা নিয়ে চাপে ওপেক প্লাস, ইরাক-রাশিয়াকে ঘিরে বাড়ছে বিরোধ পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি, মাঠে ড্রোন-সিসিটিভি ও এটিভি পাঁচবিবিতে পুকুরের তলদেশ থেকে ৪২ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার মতলব উত্তরে মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৫

চট্টগ্রামে ১৩ মামলার পলাতক আসামি রনি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের আলোচিত ছিনতাইকারী মো. ইসমাইল হোসেন প্রকাশ রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া পাঁচটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নগরের মোহরা কাজীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ইসমাইল রনিকে গ্রেপ্তারের জন্য কয়েক দিন ধরে নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কাজীরহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রনির বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধ্যমপুরীচর এলাকায়। তিনি ওই এলাকার মো. মাসুদুর রহমানের ছেলে।

পুলিশের তথ্যমতে, রনির বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনে ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া হাটহাজারীসহ বিভিন্ন থানায় দায়ের করা পাঁচটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

চান্দগাঁও থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, ইসমাইল রনি একজন শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও খবর পড়ুন তথ্যপ্রকাশের অপরাধবিষয়ক সংবাদ বিভাগে। এ ছাড়া চট্টগ্রামের অন্যান্য খবর এবং গ্রেপ্তারসংক্রান্ত সংবাদ দেখতে পারেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

চট্টগ্রামে ১৩ মামলার পলাতক আসামি রনি গ্রেপ্তার

Update Time : ০৬:০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬