ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি চট্টগ্রামে ১৩ মামলার পলাতক আসামি রনি গ্রেপ্তার কুড়িগ্রামের পাঁচগাছীতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ বাগেরহাটে শেখ আল মামুনের নেতৃত্বে ছাত্রদলের বিক্ষোভ মিছিল টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫ হাজার ৮ তেল উৎপাদন কোটা নিয়ে চাপে ওপেক প্লাস, ইরাক-রাশিয়াকে ঘিরে বাড়ছে বিরোধ পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি, মাঠে ড্রোন-সিসিটিভি ও এটিভি পাঁচবিবিতে পুকুরের তলদেশ থেকে ৪২ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার মতলব উত্তরে মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৫

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

দেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ সদস্যদের পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার ইতিবাচক অবদান রয়েছে।

তিনি ক্রীড়াক্ষেত্রে ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে পুলিশের ভূমিকা সম্পর্কে আরও জানতে পড়ুন গুজব ও ভুয়া তথ্যসংক্রান্ত প্রতিবেদন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল আইজি গ্রেড-১ (ফিন্যান্স) এবং বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন।

এ সময় অ্যাডিশনাল আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ অতিরিক্ত আইজিগণ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্য এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সম্পাদক এ. এন. এম. মারুফ আব্দুল্লাহ। এ ছাড়া শিশুদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়।

চূড়ান্ত প্রতিযোগিতায় জুডো ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রানারআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ।

তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ ইভেন্টে রানারআপ হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

উশু ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি এবং রানারআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ। অন্যদিকে, কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে চট্টগ্রাম রেঞ্জ। রানারআপ হয়েছে সিএমপি।

পরে আইজিপি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন।

পুলিশের বিভিন্ন কার্যক্রম ও নিরাপত্তাবিষয়ক আরও খবর পড়ুন তথ্যপ্রকাশের পুলিশ ও আইনশৃঙ্খলা বিভাগে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

Update Time : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬