ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন, আহত ৬ গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি চট্টগ্রামে ১৩ মামলার পলাতক আসামি রনি গ্রেপ্তার কুড়িগ্রামের পাঁচগাছীতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ বাগেরহাটে শেখ আল মামুনের নেতৃত্বে ছাত্রদলের বিক্ষোভ মিছিল টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫ হাজার ৮ তেল উৎপাদন কোটা নিয়ে চাপে ওপেক প্লাস, ইরাক-রাশিয়াকে ঘিরে বাড়ছে বিরোধ পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি, মাঠে ড্রোন-সিসিটিভি ও এটিভি পাঁচবিবিতে পুকুরের তলদেশ থেকে ৪২ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার

কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন, আহত ৬

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তার শঙ্কায় মাছবাজারসহ আশপাশের এলাকার ব্যবসায়ীরা দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন। আতঙ্কিত সাধারণ মানুষও নিরাপদ আশ্রয়ে সরে যান। সংঘর্ষের একপর্যায়ে একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মাদারীপুরের আরও খবর

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন, আহত ৬

কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন, আহত ৬

Update Time : ১২:৫৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬