ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পরীক্ষা বা লটারি নয়, জিপিএ ও পছন্দক্রমে একাদশে ভর্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ-মিশর শিল্প ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর এসএসসি ও সমমানে শতভাগ পাস ৬৬৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জন নওগাঁর আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু, মন্ত্রীর শোক রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সফল করতে ছয় কমিটি গঠন জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি নয়, উন্নয়নের পথে বাধা রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মোবাইল যন্ত্রাংশ ও ওষুধ জব্দ

সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জন নওগাঁর

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানার আওতাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের প্রাথমিক পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।

আত্রাই উপজেলার নিহতদের মধ্যে গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামানিক (পিতা মো. সাইদুর রহমান), মো. কলিমউদ্দিন (পিতা মৃত বজলুর প্রামানিক), মো. মোহন ও মো. সুমন (পিতা গুফফার প্রামানিক) এবং খরস্রোতা গ্রামের মজিদুল (পিতা মজনু) রয়েছেন।

এ ছাড়া উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল এবং সাদনগর গ্রামের সাগর নিহত হয়েছেন। একই উপজেলার মিনহাজের গ্রামের আরেক নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নাটোরের নলডাঙ্গা উপজেলার নিহত দুজন হলেন দিঘীরপাড় গ্রামের শামিম এবং খাজুরা গ্রামের সাব্বির। অন্যদিকে রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম ডাংগাপাড়া এলাকার শ্যামলও এ ঘটনায় প্রাণ হারিয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে নিহতদের পরিচয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ ও অন্যান্য বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

পরীক্ষা বা লটারি নয়, জিপিএ ও পছন্দক্রমে একাদশে ভর্তি

সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জন নওগাঁর

Update Time : ১১:১৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬