ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মালয়েশিয়াগামী বোটে বিপদ, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী; আটক ১১ পাচারকারী প্রাথমিকের নবনিযুক্ত সহকারী শিক্ষকদের পদায়নের সময় বাড়ল বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময় বাড়ল, সুযোগ ৭ অক্টোবর পর্যন্ত সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস হকিতে নবম বাংলাদেশ ‘বিশ্বস্ত ডিভাইস, অনুমোদিত সফটওয়্যার, সুরক্ষিত মিশন’ প্রতিপাদ্যে বিমান বাহিনীতে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। সফরকালে তিনি দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং আবেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে (ইউনিসফা) দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রম পরিদর্শন করেন।

সফরের সময় সেনাপ্রধান দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন ও বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট এবং আবেইয়ে মোতায়েন বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন করেন। তিনি শান্তিরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ সময় তিনি মিশনে নিয়োজিত বাংলাদেশি স্টাফ অফিসার, সামরিক পর্যবেক্ষক ও কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের দায়িত্ব ও কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট মিশন এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কেও তিনি অবহিত হন।

সফরের অংশ হিসেবে সেনাপ্রধান জাতিসংঘের সংশ্লিষ্ট দুই মিশনের ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উ এবং লেফটেন্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে মিশনের কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি ও বিভিন্ন অপারেশনাল বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়া আবেইয়ে মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন। বৈঠকগুলোতে মিশনের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

পরবর্তীতে দক্ষিণ সুদানের প্রতিরক্ষামন্ত্রী চল থন বালোক এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল সান্টিনো ডেং ওলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এ সময় দক্ষিণ সুদান প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।

সেনাপ্রধানের এ সফর বিদেশে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল আরও বাড়ানোর পাশাপাশি জাতিসংঘ ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত করার ক্ষেত্রেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়াগামী বোটে বিপদ, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী; আটক ১১ পাচারকারী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Update Time : ১২:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬