ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’ টাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, পালিয়ে গেল চালক স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর ১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম দেখতে ১৮০ কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ ভারতে পালানোর সময় সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার শার্শায় গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা, হেলপার নিহত

টাঙ্গাইলে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

টাঙ্গাইল জেলা সদরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হাসিবুর রহমান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুর রহমান বিশ্ববিদ্যালয়সংলগ্ন জেলা সদরের বাগবাড়ি এলাকার তারা মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজনের সঙ্গে ফুটবল খেলার পর হাসিবুর বিশ্ববিদ্যালয়ের রাণীঘাট পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সন্তোষ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আব্দুস সুবাহান জানান, হাসিবুরের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’

টাঙ্গাইলে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

Update Time : ০৬:৩৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬