ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’ টাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, পালিয়ে গেল চালক স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর ১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম দেখতে ১৮০ কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ ভারতে পালানোর সময় সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার শার্শায় গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা, হেলপার নিহত

ভূঞাপুরে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সাতজনকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে চাঁদপুরের মতলব উপজেলার আক্তার হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরের রাসেল, বরিশালের বানারীপাড়ার জামাল, উজিরপুরের গিয়াস, বরগুনা সদরের বাদল, পিরোজপুরের ভান্ডারিয়ার মনির হোসেন ও বরগুনা সদরের রিয়াজুলকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাত ব্যক্তিকে আইনের আওতায় এনে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় ভূঞাপুর থানার এসআই রুবেল, নৌ পুলিশের এসআই আবুল কালাম আজাদসহ পুলিশ সদস্য, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’

ভূঞাপুরে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা

Update Time : ০২:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬