ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ

এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ

২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার ফরম পূরণ এবং টিসি-পিসি নম্বর অনলাইনে এন্ট্রির সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

সোমবার (৩১ আগস্ট) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের টিসি ও পিসি নম্বর অনলাইনে এন্ট্রি করা যাবে আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। কোনো বিলম্ব ফি ছাড়াই অনলাইনে ফরম পূরণের সুযোগ থাকবে ১০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নির্ধারিত সময়ের পর ৩০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। এরপর বিলম্ব ফি ও প্রতিষ্ঠান জরিমানা হিসেবে ১ হাজার টাকা প্রদান করে ১ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফরম পূরণের সুযোগ রাখা হয়েছে।

পরীক্ষার ফি সোনালী সেবার মাধ্যমে ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।

কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে নবম শ্রেণি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় নির্ধারিত পূর্ণমান ও সময় অনুসরণ করা হবে।

এ ছাড়া প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আবেদনের ভিত্তিতে প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়ার ব্যবস্থা থাকবে। প্রয়োজন অনুযায়ী শ্রুতিলেখকের সহায়তাও নেওয়া যাবে।

ফরম পূরণ, ফি জমা ও পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কারিগরি শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান

এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ

Update Time : ০৩:০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬