ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’ টাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, পালিয়ে গেল চালক স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর ১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা

চীনের কাছে ৩-২ গোলে হার, পরাজয় দিয়ে জুনিয়র এশিয়া কাপ শুরু বাংলাদেশের

জুনিয়র পুরুষ হকি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই চীনের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত পুল ‘বি’-এর ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত জয় পায়নি বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে এগিয়ে দেন ওয়াং ইউবো। তবে এক মিনিট পরই ফিল্ড গোল থেকে বাংলাদেশকে সমতায় ফেরান মোহাম্মদ ইসলাম।

দ্বিতীয় কোয়ার্টারে ২৬ মিনিটে মাহাদী হাসানের ফিল্ড গোলে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরে চীন। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে কুই ওয়েনজুয়ান স্কোর ২-২ করেন।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে ৫৩ মিনিটে সুন জিংরানের ফিল্ড গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিক চীন। এরপর ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চীন।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে। পুল ‘বি’-তে বাংলাদেশ, চীন ও মালয়েশিয়ার সঙ্গে রয়েছে পাকিস্তান ও কাজাখিস্তান।

অন্যদিকে পুল ‘এ’-তে খেলছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়া।

এবারের আসর নিয়ে নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু

চীনের কাছে ৩-২ গোলে হার, পরাজয় দিয়ে জুনিয়র এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Update Time : ০৭:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬