ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময় বিশ্ব ডাক দিবস আজ, দেশজুড়ে শুরু ডাকসেবা সপ্তাহ নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’

জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই বাংলাদেশের পররাষ্ট্রনীতি: হুমায়ুন কবির

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছেছে। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ায় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন সার্বিক কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, চীনের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং তা অত্যন্ত দৃঢ়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গেও পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ছে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে। তবে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান বাস্তবতাগুলোও বিবেচনায় নিতে হবে।

তিনি বলেন, জাতীয় স্বার্থ, পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ। কোনো দেশের সঙ্গেই সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থকে উপেক্ষা করা হবে না।

ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। গত ১৫ বছরে দেশে বহু মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন এবং বিপুল পরিমাণ অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে।

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ যেমন অন্য কোনো দেশ থেকে পালিয়ে আসা সন্ত্রাসীকে আশ্রয় দেবে না, তেমনি ভারতও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবে না—এটাই বাংলাদেশের প্রত্যাশা।

এর আগে শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে আসেন হুমায়ুন কবির। সফরের শুরুতে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে জুমার নামাজ আদায় করেন। পরে বিকেলে সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময়

জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই বাংলাদেশের পররাষ্ট্রনীতি: হুমায়ুন কবির

Update Time : ০৬:৩৭:০০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬