ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ওমান, প্লে-অফে নামিবিয়াসহ চার দল শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং প্রচারণা জামালগঞ্জে কারিতাসের বিনামূল্যে পশু-পাখির টিকাদান কর্মসূচি ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে নতুন দুই আন্তঃনগর ট্রেন ফেনীর মহিপালে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল অনুমোদনহীন প্ল্যান্টে ৮ লাখ টন হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল সীতাকুণ্ডে শিক্ষার্থীদের ৮ দফা দাবি বাস্তবায়নে কাজ শুরু, ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চট্টগ্রামে ১২০ কোটি টাকার অনুদান দিচ্ছে জাইকা, হবে নতুন ল্যান্ডফিল

পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক, ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন পরিকল্পনার আভাস

ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধিরা। শনিবারের ওই বৈঠকে যুদ্ধ বন্ধের পথ নিয়ে গুরুত্বপূর্ণ ও বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নেন। আলোচনায় ইউক্রেন যুদ্ধের অবসানে পরবর্তী করণীয় এবং সম্ভাব্য শান্তি উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, আলোচনায় উঠে আসা পরিকল্পনাগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হতে পারে।

এদিকে, মার্কিন প্রতিনিধিরা রোববার ইউক্রেনের পক্ষের সঙ্গে আরও একটি ফলপ্রসূ বৈঠকের প্রত্যাশা করছেন। যুদ্ধ বন্ধে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টিও এতে গুরুত্ব পাচ্ছে।

খবর: বার্তা সংস্থা এএফপি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ওমান, প্লে-অফে নামিবিয়াসহ চার দল

পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক, ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন পরিকল্পনার আভাস

Update Time : ০৭:০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬