ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট বাক্‌স্বাধীনতা ও নাগরিক সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী তানভীর মিশুকসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার ফ্রিজের আদেশ ময়মনসিংহে আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের আহ্বান যুক্তরাষ্ট্রকে নিয়ে সমালোচনামূলক পোস্টের জন্য দুঃখ প্রকাশ ফ্রান্সের নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ নালিতাবাড়ী প্রতিনিধি

ড্রোন হামলার পর ইরানের সঙ্গে ইরাকের তিন সীমান্তপথ পুনরায় চালুর ঘোষণা

সৌদি আরবের একটি তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনার পর বন্ধ করে দেওয়া ইরানের সঙ্গে ইরাকের তিনটি সীমান্তপথ ধাপে ধাপে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাগদাদ।

ইরাকের নিরাপত্তাবিষয়ক মিডিয়া সেল জানিয়েছে, সীমান্তপথগুলোর কার্যক্রম পর্যালোচনার পর রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে পর্যায়ক্রমে যাত্রী ও বাণিজ্যিক চলাচল স্বাভাবিক করা হবে।

পুনরায় চালুর তালিকায় রয়েছে বসরার শালামশেহ, মিসানের আল-শিব এবং দিয়ালা প্রদেশের আল-মানদালি সীমান্তপথ।

রোববার শালামশেহ ও আল-শিব দিয়ে যাত্রী চলাচল শুরু হয়েছে। তবে এসব পথে বাণিজ্যিক কার্যক্রম এখনো চালু করা হয়নি।

শুক্রবার রাতে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার পর সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করে ইরাক। হামলার ঘটনায় মিসান প্রদেশের সামরিক কমান্ডারকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বাগদাদ। তদন্তে ওই এলাকা থেকে ড্রোন উৎক্ষেপণের আলামত পাওয়ার কথা জানানো হয়।

ইরাকের দুই নিরাপত্তা কর্মকর্তা জানান, মিসানের আল-শিব সীমান্তপথের কাছে ড্রোন উৎক্ষেপণের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এরপর সীমান্ত ব্যবস্থাপনা পুনর্গঠন, নিরাপত্তা ঘাটতি দূর করা এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর অংশ হিসেবে তিনটি সীমান্তপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এদিকে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট সৌদি তেল পাইপলাইনে হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে। তবে সৌদি আরব অতীতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দেশটির তেল স্থাপনায় হামলার অভিযোগ তুলেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও

ড্রোন হামলার পর ইরানের সঙ্গে ইরাকের তিন সীমান্তপথ পুনরায় চালুর ঘোষণা

Update Time : ০২:৪৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬