ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আফগানিস্তান টেস্টে শান্ত খেলবেন কি না, সিদ্ধান্ত মেডিকেল টিমের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল, জেনে নিন নতুন সূচি ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস, সপ্তাহজুড়ে নানা আয়োজন বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের উদ্যোগ জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ এলপিজির দাম বাড়ল, ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর ৯ জেলায় শুরু বিএনসিসি-আনসার-স্কাউটসের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান কারাগারে ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, গত দুই বছরে পুলিশ বাদী হয়ে কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গায়েবি মামলা করেনি।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোববার তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাউসার আজিজ।

আইনমন্ত্রী বলেন, অতীতে গায়েবি মামলার বাদী হিসেবে পুলিশের নাম আসত। তবে বর্তমান সময়ে পুলিশ বাদী হয়ে কোনো রাজনৈতিক মিথ্যা গায়েবি মামলা করেনি। কোনো ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে মামলা করা হলে পুলিশ তা যাচাই করে তদন্ত করবে।

তিনি বলেন, কোনো অভিযোগের ভিত্তিতে মামলা করার ক্ষেত্রে পুলিশ দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না। আইন পুলিশকে মামলা গ্রহণে অস্বীকৃতি জানানোর ক্ষমতা দেয়নি। অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরবনে জলদস্যুদের তৎপরতা নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, জলদস্যুদের দৌরাত্ম্য কমাতে কোস্টগার্ড ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি মাদক, অস্ত্র ও স্বর্ণের চোরাচালান বন্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে এবং সেই প্রক্রিয়ায় সরকার এগিয়ে যাচ্ছে। এ উদ্যোগে বিরোধী দলও অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে আইনমন্ত্রী সাতক্ষীরা জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল করতে দ্রুত শূন্য পদে বিচারক নিয়োগ এবং মামলাজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সভা ও মতবিনিময় কর্মসূচিতে সাতক্ষীরার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, খুলনা রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন আইনমন্ত্রী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তান টেস্টে শান্ত খেলবেন কি না, সিদ্ধান্ত মেডিকেল টিমের

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

Update Time : ০৩:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬