ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত ছাতকে ১৫১ ধারায় চারজন আটক, আদালতে সোপর্দ ‎চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রশ্নের মুখে রেলওয়ে সরবরাহকারী সমিতির সভাপতি, সংবাদ সম্মেলনে উত্তেজনা যশোরে শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি চরম ক্ষতির শঙ্কায় কৃষক পরিবার ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল তৈরির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব :- প্রতিমন্ত্রী মীর হেলাল ছাত্র আন্দোলন থেকে সাংগঠনিক নেতৃত্বে আফরান মাহমুদ জামি সেন্টমার্টিনে বিপাকে ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজনের চিকিৎসা নিয়েও শঙ্কা নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, তিন শিশুসহ আটক ৬ ভারতীয় নাগরিক রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার, নভেম্বরে ১৮ দিনেই রেমিট্যান্স ২১৩ কোটি ডলার ছাড়াল

তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক

যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক শিশুকে (১১) ধর্ষন চেষ্টার অভিযোগে প্রতিবেশি এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার বিকেলে ঘটনাটি ঘটনাটি ঘটে যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের এড়োখাল ব্রীজের পাশে। শুক্রবার সকালে শিশুটির মা শার্শা থানায় মামলা করে বলে জানান শার্শা থানার ওসি মারুফ হোসেন।শুক্রবার রাতেই ওই যুবককে আটক করা হয়েছে।
আটক সম্রাট হোসেন (৩০) যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।
শিশুটি শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়াশোনা করে।
মামলার বরাতে ওসি বলেন, ওই শিশুটি তার তিনজন সঙ্গীসহ শালকোনা গ্রামের এড়োখাল ব্রীজের পাশে কাঁশফুল আনতে যাচ্ছিল। এসময় তাদের প্রতিবেশি সম্রাট পথের মাঝ থেকে তাকে বাইসাইকেলে জোর পূর্বক তুলে নিয়ে যায়। সে শালকোনা গ্রামের জনৈক বাবলু এর পাটক্ষেতের মধ্যে থাকা সৌর বিদ্যুতের খুটির কাছে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে।এসময় মেয়েটির আত্নচিৎকারে মাঠে থাকা লোকজন এগিয়ে এলে আসামী কৌশলে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে শার্শা থানায় এজাহার দায়েরের পরপরই ধর্ষন চেষ্টার অভিযোগে অভিযুক্ত সম্রাটকে আটক করা হয়েছে বলে ওসি জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত

তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক

Update Time : ১২:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬