ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সৌদি আরবে নিরাপত্তা ঝুঁকি: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত সৌদি আরবে হামলায় আহত প্রবাসীদের নিয়মিত খোঁজ নিচ্ছে সরকার: মন্ত্রী বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা

ময়মনসিংহ মেডিকেলে লিফটে আগুন; ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইন উদ্দিন খান।

কমিটির অন্য সদস্যরা হলেন গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মাজেদুর রহমান, নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসদ্দী।

সোমবার সন্ধ্যার পর হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন একটি লিফটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের পর আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়িতে কয়েকজন আহত হন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে এক শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের পদদলিত হয়ে মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

রাতে ময়মনসিংহের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। এ সময় মৃত চারজনের মধ্যে দুজনের স্বাভাবিক মৃত্যুর বিষয়টি তাঁদের পরিবারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়।

অন্য দুজনের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে মৃত্যুর কারণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে নিরাপত্তা ঝুঁকি: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত

ময়মনসিংহ মেডিকেলে লিফটে আগুন; ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

Update Time : ১১:২২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬