ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট এলএনজি কেনাকাটায় পাঁচ প্রতিষ্ঠানের প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ সিদ্ধিরগঞ্জে বন্ড সুবিধার অপব্যবহার, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে লিখিত পরীক্ষা শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার টিকার আওতা বাড়াতে ৪–৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকা দেওয়ার পরামর্শ ডব্লিউএইচওর সৌদি আরবে নিরাপত্তা ঝুঁকি: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত সৌদি আরবে হামলায় আহত প্রবাসীদের নিয়মিত খোঁজ নিচ্ছে সরকার: মন্ত্রী বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান

কুড়িগ্রামে এনসিপির তিন নেতা বহিষ্কার, নাগেশ্বরী উপজেলা কমিটি বিলুপ্ত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাগেশ্বরী উপজেলার আহ্বায়ক কমিটির বিলুপ্ত ঘোষণা এবং কুড়িগ্রাম সদর – নাগেশ্বরী – ফুলবাড়ি তিনটি উপজেলার তিন নেতাকে বহিষ্কারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কুড়িগ্রাম জেলা এনসিপির দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধনের স্বাক্ষরিত পৃথক তিন প্রেস বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়। এতে নাগেশ্বরী উপজেলার আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করাসহ তিন উপজেলার তিনজন নেতাকেও বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার তিন নেতা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম, ফুলবাড়ি উপজেলার আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো: খলিলুর রহমান এবং নাগেশ্বরী উপজেলার বিলপ্ত ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো: আলমগীর হোসেন।
পৃথক তিন বিজ্ঞপ্তিতে, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত আদেশে বিশেষ কারণবশত নাগেশ্বরী উপজেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এছাড়াও পৃথক দুই বিজ্ঞপ্তিতে তিন নেতাকে দলীয় আদর্শ পরিপন্থি কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ওই তিন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়। এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে বহিষ্কৃত নেতাদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দলের সমস্ত পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে আর যাতে কোন নেতাকর্মী এহেনও কর্মকান্ডে জড়িত না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট

কুড়িগ্রামে এনসিপির তিন নেতা বহিষ্কার, নাগেশ্বরী উপজেলা কমিটি বিলুপ্ত

Update Time : ০১:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬