ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি সশস্ত্র বাহিনীকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ সংসদীয় কমিটির আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, ত্রিদেশীয় ওয়ানডেতে বাংলাদেশের সূচি প্রকাশ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুইয়ে কোহলি, শীর্ষে গিল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন ৩ অক্টোবর পর্যন্ত ফরিদপুরে পরিত্যক্ত ভবন থেকে ২৭ রাউন্ড কার্তুজসহ বিপুল সরঞ্জাম উদ্ধার ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের আন্দোলন, নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় স্পেনের শিল্পী তালিকাভুক্তির অডিশন ৩ অক্টোবরও হচ্ছে না

মিছিলের প্রস্তুতিকালে পাবনায় আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

পাবনা শহরে মিছিলের প্রস্তুতি ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৪-১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আব্দুল ওহাবের নাম জানা গেলেও অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, মাইক্রোবাসে করে শহরে এসে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এবং নাশকতার পরিকল্পনা ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর আব্দুল ওহাবকে এ নিয়ে তৃতীয়বার গ্রেপ্তার করা হলো। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল। পরে তাকে পুলিশ ভ্যানে তোলার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় আট পুলিশ সদস্য আহত হন বলে পুলিশ জানিয়েছিল। ঘটনার তিন দিন পর ৫ ফেব্রুয়ারি তাকে আবার গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আব্দুল ওহাব সুজানগর এলাকায় আওয়ামী লীগের কার্যক্রমে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করেন বলে পুলিশের দাবি। চলতি বছরের ২৩ এপ্রিল রাতে মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আরও ২০ জনসহ মোট ২১ জন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীকে আটক করা হয়েছিল। পরে তারা জামিনে মুক্ত হন।

সর্বশেষ বুধবার সকালে পাবনা শহরে মিছিলের প্রস্তুতির অভিযোগে আব্দুল ওহাবসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি

মিছিলের প্রস্তুতিকালে পাবনায় আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

Update Time : ০৫:৩৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬