জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। একই সঙ্গে ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের সময় ১৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম এ তথ্য জানিয়েছেন।
নতুন সময়সূচি একনজরে
| কার্যক্রম | সময়সীমা |
|---|---|
| ফরম পূরণ | ৫ থেকে ১৪ অক্টোবর |
| ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন | ১৫ থেকে ১৭ অক্টোবর |
| ডাটা এন্ট্রির শেষ সময় | ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট |
| পরীক্ষার ফি জমা | ১৮ ও ১৯ অক্টোবর |
| ফি জমার সময় | সকাল ১০টা থেকে বিকেল ৪টা |
| ফি জমার মাধ্যম | সোনালী সেবা |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে। ফরম পূরণ শেষে ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের সুযোগ থাকবে।
এ ছাড়া ১৮ ও ১৯ অক্টোবর সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। ওই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফি জমা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 


















