ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীনের বড় জয় ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৮৬ ছাতকে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ১৬ জনকে ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ, পেলেন সনদ ও চিকিৎসাসামগ্রী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সততা-জবাবদিহি নিশ্চিতের আহ্বান ডেপুটি স্পিকারের মেসির ১০ নম্বর জার্সি আলভারেজকে দিতে চান আর্জেন্টিনা অধিনায়ক রোমেরো জনগণের আস্থা অর্জন করে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোটারের ব্যালট বাতিলের আবেদন খারিজ ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয়েছে ভোট গণনা। গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী সব ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ইসি সচিব জানান, দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে ভোট পড়ার হার ছিল ৪৮ শতাংশ। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের চূড়ান্ত হিসাব পাওয়ার পর প্রকৃত ভোটের হার নিশ্চিত হওয়া যাবে।

নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে আখতার আহমেদ বলেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনা শেষ হলে ফলাফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Update Time : ১২:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬