ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে শিক্ষার্থীদের ৮ দফা দাবি বাস্তবায়নে কাজ শুরু, ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চট্টগ্রামে ১২০ কোটি টাকার অনুদান দিচ্ছে জাইকা, হবে নতুন ল্যান্ডফিল যশোরে পরকীয়া সম্পর্ক ফাঁসের আশঙ্কায় স্বামী-স্ত্রীকে হত্যা, গ্রেফতার ২ আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার ভুয়া টিএ বিল, ‘ভগবান ডিউটি’ ও চাঁদা আদায়ের অভিযোগে আলোচনায় আরএনবি ইন্সপেক্টর সালামত চট্টগ্রামে যুবদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ জৈব সার ব্যবহারে ভর্তুকি দেওয়ার দাবি, মাটির স্বাস্থ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান হত্যা ও মানবপাচার মামলার আসামি মুকিম ঢাকায় গ্রেপ্তার

ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাইগাঁও ও জালালীচর গ্রামবাসীর মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের লোকজন, কয়েকজন পথচারী ও সালিশকারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও এবং চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামের লোকজনের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে জাউয়াবাজার-ছাতক সড়কের রাঙ্গা ডিঙ্গা নামক স্থানে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এতে ছালিক মিয়া (৩৫), সুনা মিয়া (৪০), জাফর মিয়া (২৮), সাইফুর রহমান (২৮), হানিফ (৩০), একলাছ উদ্দিন (৪৫), মাহমুদ আলী (৪২), আজমীর (৩০), মানিক মিয়া (২৬), আলমগীর (৩০), আইয়ুব আলী (৩৫) ও হেলাল উদ্দিন (৩০)সহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। পরে পুলিশের হস্তক্ষেপ ও স্থানীয় প্রবীণদের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন (পিপিএম) জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে শিক্ষার্থীদের ৮ দফা দাবি বাস্তবায়নে কাজ শুরু, ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা

ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Update Time : ০২:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬