ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রামে সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি নিয়ে ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪–৫ হাজার টাকা, বাড়ছে পণ্যমূল্যের শঙ্কা দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-বেনাপোল-খুলনা বন্ধন এক্সপ্রেস কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরে-তে ধরা যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা বেনাপোলে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, তিন মাসে লাগানো হয়েছে ১০ হাজার গাছ বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরে ৮ উপজেলায় ইউপি নির্বাচন; প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

শিক্ষার সংস্কারে জাতিসংঘের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

  • নিউজ ডেস্ক
  • Update Time : ০৯:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৩৮ Time View

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান।

রোববার মন্ত্রণালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দেশের শিক্ষা খাতের বর্তমান পরিস্থিতি, সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার উন্নয়নে জাতিসংঘের সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। তিনি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

আইরিন খান বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সামনে বড় সম্ভাবনা রয়েছে। দেশের অনেক শিক্ষার্থী ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা খাতের উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি) ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশের শিক্ষা ব্যবস্থায় চলমান সংস্কার ও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সহযোগিতা ও ভূমিকার প্রতিও তিনি আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

শিক্ষার সংস্কারে জাতিসংঘের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

Update Time : ০৯:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬