ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
প্রযুক্তি ও দক্ষতা বাড়িয়ে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির সুযোগ: মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় সম্পর্ক জোরদারে পার্লামেন্টারি ডিপ্লোমেসির ওপর গুরুত্ব পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত সরদার মান্নু হাওলাদার গ্রেপ্তার গোসাইরহাটে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি রায়হান গ্রেপ্তার বেনাপোল দিয়ে আসছে বিদেশি ইলিশ, পদ্মার ইলিশের নামে বিক্রির অভিযোগ ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গলাচিপায় কুয়ায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বাড়ির পাশের কুয়ায় পড়ে মাসুম বিল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট কাজল গ্রামের জমাদ্দার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ ওই গ্রামের মো. শাকিল খন্দকার ও রিনা বেগম দম্পতির একমাত্র সন্তান। তার বাবা-মা জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকায় শিশুটি দাদা-দাদির কাছে থেকে বড় হচ্ছিল।

পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে ওঠার পর দাদি মাসুমকে খাবার খাওয়ান। এরপর শিশুটি বাড়ির আশপাশে খেলতে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে দাদি খোঁজ শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের কুয়ার পানিতে শিশুটিকে ডুবে থাকা অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাসুম বিল্লাহকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে গলাচিপা থানার সেকেন্ড অফিসার মো. রানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বিষয়টি পরিদর্শন করেন। তিনি জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তি ও দক্ষতা বাড়িয়ে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির সুযোগ: মার্কিন রাষ্ট্রদূত

গলাচিপায় কুয়ায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

Update Time : ০৬:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬