ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বেনাপোল দিয়ে আসছে বিদেশি ইলিশ, পদ্মার ইলিশের নামে বিক্রির অভিযোগ ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট বাক্‌স্বাধীনতা ও নাগরিক সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী তানভীর মিশুকসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার ফ্রিজের আদেশ ময়মনসিংহে আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের আহ্বান

আড়িয়াল খাঁ নদে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে ডুবে মোবাশ্বের নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পাঁচখোলা বাহেরচর কাতলা এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত মোবাশ্বের ওই এলাকার বাসিন্দা রাশেদুল ইসলাম মিথুনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাশ্বেরদের বাড়ি আড়িয়াল খাঁ নদীর কাছেই। বৃহস্পতিবার সকালে হালকা বৃষ্টির মধ্যে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে গিয়ে শিশুটি নদীতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ পর তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় দুই ঘণ্টা পর বাড়ির কাছাকাছি পাঁচখোলা বাহেরচর কাতলা এলাকার ৬ নম্বর ওয়ার্ডসংলগ্ন আড়িয়াল খাঁ নদে শিশুটির মরদেহ ভেসে ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পরিবারের সদস্যদের খবর দেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাটি নিশ্চিত করেছেন।

দুই বছরের শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বেনাপোল দিয়ে আসছে বিদেশি ইলিশ, পদ্মার ইলিশের নামে বিক্রির অভিযোগ

আড়িয়াল খাঁ নদে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

Update Time : ০৬:৩৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬