ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ শ্যামনগর সীমান্তে ৬০০ বোতল কোরেক্সসহ মাদক কারবারি আটক সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে শতভাগ হাজিরা নিশ্চিতের নির্দেশ টাঙ্গাইলে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু শিবচরে এক নারীকে ধর্ষণের পর হত্যা; গ্রেপ্তার ১ ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, আহত বাবা বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার নৌযান শুমারি-২০২৬ সফল করতে সঠিক তথ্য দেওয়ার আহ্বান মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান ও পরিবেশ পরিদর্শন যশোরে চিকিৎসকের সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য আটক

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, আহত বাবা

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শম্পা বেগম (৩৫) ও তার ৯ বছর বয়সী মেয়ে নুছাইফা আক্তার নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক সেলিম সরকার আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঘোড়াঘাট পৌর এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সর্দার ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শম্পা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ গ্রামের সেলিম সরকারের স্ত্রী। নিহত নুছাইফা তাদের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ উপজেলার চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন সেলিম সরকার। পথে ঘোড়াঘাট পৌর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দিনাজপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শম্পা ও নুছাইফা ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর সেলিম সরকার আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। পরে তাদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ট্রাকটির চালককে আটকের জন্য পুলিশ কাজ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, আহত বাবা

Update Time : ০৫:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬