ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বেনাপোল-খড়িডাঙ্গা সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬, আদালতে সোপর্দ প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান সিডনিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইট, ব্যয় ৫৩০ কোটি অস্ট্রেলীয় ডলার চমাশিহা মেডিকেল কলেজ অ্যালামনির পথচলা শুরু, প্রথম কমিটি ঘোষণা নজরুলের আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: প্রতিমন্ত্রী যশোরে শার্শায় দাদার বিরুদ্ধে  নাতিকে ধর্ষণের অভিযোগ বোয়ালখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন এমপি এরশাদ উল্লাহ শার্শায় গাঁজা ও বিদেশি মদসহ আটক, কারবারির ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের

শ্যামনগর সীমান্তে ৬০০ বোতল কোরেক্সসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল সদৃশ কোরেক্স সিরাপ, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওষুধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় গাজী মো. নুরুজ্জামান (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোররাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী সীমান্ত এলাকায় নদীপথে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের দাবি, অভিযানে ভারতীয় ফেন্সিডিল সদৃশ ৬০০ বোতল কোরেক্স সিরাপসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওষুধ ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

আটক নুরুজ্জামান পারশেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে।

র‌্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, ভারত থেকে একটি চোরাকারবারি চক্র নদীপথে মাদকের বড় চালান শ্যামনগরের পারশেখালী সীমান্ত দিয়ে নিয়ে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় নুরুজ্জামানকে মাদক ও অন্যান্য অবৈধ পণ্যসহ হাতেনাতে আটক করা হয় বলে জানান তিনি।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, জব্দ করা মালামাল ও আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বেনাপোল-খড়িডাঙ্গা সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

শ্যামনগর সীমান্তে ৬০০ বোতল কোরেক্সসহ মাদক কারবারি আটক

Update Time : ০৬:৩৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬