ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন জারি, চাপে ইমরান খানের দল চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৭০

ইরানের হুঁশিয়ারি: অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলে শত্রু হিসেবে বিবেচনা করা হবে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘অর্থনৈতিক যুদ্ধে’ কোনো দেশ অংশ নিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের অর্থনীতিকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার উদ্যোগে মিত্র দেশগুলোকে যুক্ত করার চেষ্টা করছে ওয়াশিংটন। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই কঠোর সতর্কবার্তা দিয়েছেন।

শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের পরিচালিত অর্থনৈতিক যুদ্ধে কোনো দেশ যেন অংশ না নেয়। ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে কোনো দেশ যুক্ত হলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

রেজাই আরও বলেন, সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে নিজেদের দূরে সরিয়ে না নিলে ইরান তাদের স্বার্থে ‘আঘাত হানবে’। তিনি দাবি করেন, এখনো ইরান কোনো মার্কিন অর্থনৈতিক স্বার্থে হামলা চালায়নি; এ পর্যন্ত তাদের হামলা মূলত সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হয়েছে।

তবে ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলে পরিস্থিতি আরও গুরুতর হবে বলে সতর্ক করেন তিনি। রেজাই বলেন, ইরানের আশপাশসহ বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের তেল ও অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে। নিষেধাজ্ঞা আরোপ করা হলে এসব প্রতিষ্ঠানে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করা হবে।

ট্রাম্প নতুন কোনো পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ‘ভূমিকম্পের মতো’ ভয়াবহ রূপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দেন রেজাই।

এদিকে ইরানের অর্থনীতিকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার উদ্যোগে চীনসহ অন্যান্য দেশকে যুক্ত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে বেইজিং এ উদ্যোগের সমালোচনা করে বলেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সমাধান করবে না।

অন্যদিকে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন স্থগিত রাখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব

ইরানের হুঁশিয়ারি: অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলে শত্রু হিসেবে বিবেচনা করা হবে

Update Time : ০৫:৩৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬