ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব, ৫ লিটারে বাড়তে পারে ৭০ টাকা স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮, বাড়ছে হতাহতের সংখ্যা নেতানিয়াহুবিরোধী ক্ষোভে ভোটকেন্দ্রে আরবরা, ইসরাইলের রাজনীতিতে নতুন সমীকরণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের বিকল্প নেই: সালাহউদ্দিন আহমদ ৬০ বছর পূর্তিতে চবির হীরকজয়ন্তী, রেজিস্ট্রেশন শুরু ৩০ অক্টোবর ২০৩০ বিশ্বকাপের ভেন্যু দেখতে স্পেন, পর্তুগাল ও মরক্কো সফরে যাচ্ছে ফিফা মালয়েশিয়ায় কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, অনুমোদন ছাড়া পরীক্ষা করালে  ব্যবস্থা চট্টগ্রামের স্থানীয় সরকার উপপরিচালক গোলাম মাঈনউদ্দীন হাসানকে বিদায় সংবর্ধনা ‘বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী’ মন্তব্য: জামিন পেলেন ভালুকার সাথী আক্তার ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

আগস্টের ২২ দিনেই ২১৪ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয়

চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় বেড়েছে ২৫ দশমিক ৬০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের রোববার প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০ থেকে ২২ আগস্ট—এই তিন দিনে দেশে এসেছে ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার।

তুলনামূলক হিসাবে, চলতি অর্থবছরের ২২ আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ে বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫০ শতাংশে।

প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব, ৫ লিটারে বাড়তে পারে ৭০ টাকা

আগস্টের ২২ দিনেই ২১৪ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয়

Update Time : ০৩:১৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬