ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চীনের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকা ছাড়লেন মাহদী আমিন ঢাকায় ভুটানের রাজাকে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের উষ্ণ অভ্যর্থনা দেশে সারের সংকট নেই, মজুত ১৩ লাখ ৬৫ হাজার টন: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ পাটকেলঘাটায় বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর ভূঞাপুরে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা সাঘাটায় ১৬টি চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ফ্রান্সে টর্নেডোর তাণ্ডব, আহত ৪১; ক্ষতিগ্রস্ত শত শত বাড়িঘর ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, উদ্ধার অস্ত্র ও বিপুল মাদক তিন দিন সাগরে ভাসছিলেন ১৬ জেলে, নৌবাহিনীর অভিযানে মিলল নিরাপদ আশ্রয়

সাঘাটায় ১৬টি চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

গাইবান্ধার সাঘাটা উপজেলার তেনাছিড়া বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ১৬টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার দুপুরে ঘুড়িদহ ইউনিয়নের তেনাছিড়া বিলে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এবং সাঘাটা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মিজানুর রহমান।

অভিযান চলাকালে বিলের বিভিন্ন স্থানে মাছ ধরার কাজে ব্যবহৃত ১৬টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরে সেগুলো ঘটনাস্থলে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার কারণে মাছের পোনা ও দেশীয় বিভিন্ন প্রজাতির মাছসহ জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে মাছের প্রজনন ও স্বাভাবিক বংশবিস্তারও বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে জলজ সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মিজানুর রহমান বলেন, চায়না দুয়ারি জালে মাছের পোনা, দেশীয় মাছ ও অন্যান্য জলজ প্রাণী আটকা পড়ে ব্যাপক ক্ষতির শিকার হয়। মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চীনের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকা ছাড়লেন মাহদী আমিন

সাঘাটায় ১৬টি চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

Update Time : ০২:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬