ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট বাক্‌স্বাধীনতা ও নাগরিক সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী তানভীর মিশুকসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার ফ্রিজের আদেশ ময়মনসিংহে আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের আহ্বান যুক্তরাষ্ট্রকে নিয়ে সমালোচনামূলক পোস্টের জন্য দুঃখ প্রকাশ ফ্রান্সের

বেনাপোলে বিজিবির অভিযান; ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল জব্দ

বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজাসহ ৫ লাখ ২৬ হাজার টাকা মূল্যের মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে এই মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২০ কেজি ভারতীয় গাঁজা, ৩৫টি শাড়ি, ২টি কম্বল, ২৮ প্যাকেট ফুসকা, আড়াই কেজি জিরা, দেড় কেজি কিসমিস, ৩ প্যাকেট সনপাপড়ি এবং ১৭৯টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব মাদক ও চোরাচালানি পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ২৬ হাজার টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার রোধএবংচোরাকারবারিদের দমনে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ

বেনাপোলে বিজিবির অভিযান; ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল জব্দ

Update Time : ১০:০০:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬