ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ পটুয়াখালীতে নকল বিদেশি সিগারেটসহ নিষিদ্ধ পণ্য জব্দ নেপালে বন্যায় টানেলে আটকা শ্রমিকদের উদ্ধারে বাধা, বাড়ছে উৎকণ্ঠা আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন মো. হাবিবুল গনি তিব্বতে পাহাড়ি ঢল-ভূমিধসে নিহত ১৬, নিখোঁজ ৫৪৬ ভেনেজুয়েলার তেল খাতে মার্কিন সুযোগ: সংশয়ের পাশাপাশি অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশাও যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৯ সেপ্টেম্বর

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং এডিস মশার বংশ বিস্তার নিয়ন্ত্রণে বাগেরহাটে প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে জেলা ছাত্রদল। শনিবার শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন ওষুধ ছিটানোর পাশাপাশি স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনের উদ্যোগে শনিবার শহরের পুরাতন পুলিশ লাইন, নূর মসজিদ ও চালতেতলা এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসব এলাকায় মশক নিধন ওষুধ স্প্রে করার পাশাপাশি বাসিন্দাদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। এ কারণে ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কার্যক্রম চলাকালে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। এ সময় শামিম মুন্সি, আজিজুল ইসলাম আশিক, তানভীর হাওলাদার, তানভীর ইসলাম জিসানসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয়। ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

তারা জানান, জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। বাগেরহাটকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম

Update Time : ১০:২৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬