ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
লোহাগাড়ায় মিনি ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চাঁদপুরের দুই যুবক নিহত দেশের আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক আমগাছ ও সমতলের চা বাগান পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত আর্জেন্টিনার জার্সিতে দুই দশকের মহাকাব্যের শেষ অধ্যায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ২ বিলিয়ন ডলারের বাজারের সম্ভাবনা গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস আইপিইউ মহাসচিবের সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির মতভেদ থাকলেও আলোচনার পথ খোলা, সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে ঐকমত্যের আহ্বান দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে

পাটেশ্বরী বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—নাগেশ্বরী উপজেলার হিরা মিয়া (২৮) ও কুড়িগ্রামের বিদ্যানন্দ এলাকার শফিউর রহমান শুভ। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পাটেশ্বরী বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা কয়েকজন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আহত হিরা মিয়ার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হিরা মিয়া নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

অন্যদিকে নিহত শফিউর রহমান শুভ কুড়িগ্রামের বাজারহাট উপজেলার বিদ্যানন্দ এলাকার বাসিন্দা। তিনি আমিন ব্যাপারীর নাতি এবং মজনু ব্যাপারীর বড় ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

এ ঘটনায় আহত আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

লোহাগাড়ায় মিনি ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চাঁদপুরের দুই যুবক নিহত

পাটেশ্বরী বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Update Time : ০৮:১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬