ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, ডাবল সেঞ্চুরির অপেক্ষা ৭ নভেম্বর সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, স্বাধীনতা এবং গণতান্ত্রিক চেতনার কথা স্মরণ করিয়ে দেয়: নাজিমুর রহমান অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা ছাতকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ছাতকে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭৪ গ্রেফতার, আওয়ামী লীগের ৬২ নেতাকর্মী আটক রাঙ্গামাটিতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপির ৭ নভেম্বরের কর্মসূচি শুরু সাতই নভেম্বর পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রা শুরুর দিন: ডা. শাহাদাত হোসেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ

২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার ফরম পূরণ এবং টিসি-পিসি নম্বর অনলাইনে এন্ট্রির সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

সোমবার (৩১ আগস্ট) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের টিসি ও পিসি নম্বর অনলাইনে এন্ট্রি করা যাবে আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। কোনো বিলম্ব ফি ছাড়াই অনলাইনে ফরম পূরণের সুযোগ থাকবে ১০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নির্ধারিত সময়ের পর ৩০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। এরপর বিলম্ব ফি ও প্রতিষ্ঠান জরিমানা হিসেবে ১ হাজার টাকা প্রদান করে ১ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফরম পূরণের সুযোগ রাখা হয়েছে।

পরীক্ষার ফি সোনালী সেবার মাধ্যমে ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।

কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে নবম শ্রেণি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় নির্ধারিত পূর্ণমান ও সময় অনুসরণ করা হবে।

এ ছাড়া প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আবেদনের ভিত্তিতে প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়ার ব্যবস্থা থাকবে। প্রয়োজন অনুযায়ী শ্রুতিলেখকের সহায়তাও নেওয়া যাবে।

ফরম পূরণ, ফি জমা ও পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কারিগরি শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, ডাবল সেঞ্চুরির অপেক্ষা

এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ

Update Time : ০৩:০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬