ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে শিক্ষার্থীদের ৮ দফা দাবি বাস্তবায়নে কাজ শুরু, ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চট্টগ্রামে ১২০ কোটি টাকার অনুদান দিচ্ছে জাইকা, হবে নতুন ল্যান্ডফিল যশোরে পরকীয়া সম্পর্ক ফাঁসের আশঙ্কায় স্বামী-স্ত্রীকে হত্যা, গ্রেফতার ২ আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার ভুয়া টিএ বিল, ‘ভগবান ডিউটি’ ও চাঁদা আদায়ের অভিযোগে আলোচনায় আরএনবি ইন্সপেক্টর সালামত চট্টগ্রামে যুবদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ জৈব সার ব্যবহারে ভর্তুকি দেওয়ার দাবি, মাটির স্বাস্থ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান হত্যা ও মানবপাচার মামলার আসামি মুকিম ঢাকায় গ্রেপ্তার

কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত ২০

ঝিনাইদহের কালীগঞ্জে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ও পুলিশের ভাষ্য অনুযায়ী, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের বাসটি যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল। কেয়াবাগান এলাকায় পৌঁছানোর পর বাসটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে থাকা খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনার পর বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পাঁচজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা বিভিন্ন ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। আহত যাত্রীদের মধ্যে চার থেকে পাঁচজন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্টরা আরও তথ্য সংগ্রহ করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে শিক্ষার্থীদের ৮ দফা দাবি বাস্তবায়নে কাজ শুরু, ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা

কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত ২০

Update Time : ০৬:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬