ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
এআই দিয়ে সেনা কর্মকর্তা পরিচয়, স্কুলছাত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার সাড়ে পাঁচ বছরে চট্টগ্রাম কাস্টমসের নিলাম রাজস্ব ৫৯৯ কোটি টাকা বাল্যবিবাহ কোনো সমাধান নয়, তৈরি করে বড় সামাজিক সংকট: মাহদী আমিন মিয়ানমারের শান্তি ও রোহিঙ্গা সংকট নিয়ে ইউনূস-সাসাকাওয়া বৈঠক ২০৩০ সালের মধ্যে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা সরকারের জাতীয় সংসদে আরও চার স্থায়ী কমিটি গঠন ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা জরুরি মেরামতে ৩ দিন বন্ধ থাকবে কালিরখাল বেইলী সেতু দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে লাবুশেন, ফিরলেন কুনেমান-নেসার সরকারি হাসপাতালে চালু হবে পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা, অগ্রাধিকার পাচ্ছে রোগীর তথ্য সুরক্ষা

এনবিআর সংস্কার আন্দোলনে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ড বাতিল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রশাসনিক সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শাস্তির মুখে পড়া ২০ কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া দণ্ডাদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগীয় মামলায় তাদের বিরুদ্ধে আনা নির্দিষ্ট অভিযোগ থেকেও সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির কাছে করা আপিলের পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এনবিআর চেয়ারম্যানের স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দণ্ড বাতিল ও বিভাগীয় মামলার দায় থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

যেসব কর্মকর্তার দণ্ড বাতিল

দণ্ড মওকুফ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন এনবিআরের দ্বিতীয় সচিব (উপ-কমিশনার) মো. শাহাদাত জামিল, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা শফিউল বশর এবং ঢাকা উত্তর কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া।

এ ছাড়া খুলনার কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের উপকমিশনার মোহাম্মদ সাইদুল ইসলামকেও দণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেন, একই কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. সানোয়ারুল কবির, গাজীপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু এবং চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আ.আ.ম. আমীমুল ইহসান খানের ওপর আরোপিত লঘুদণ্ডও বাতিল করা হয়েছে।

ঢাকা পশ্চিমের অতিরিক্ত কমিশনার সিফাত-ই-মরিয়ম এবং নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর, ঢাকা)-এর অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদারও এ সিদ্ধান্তের আওতায় রয়েছেন।

কর ক্যাডারের কর্মকর্তারাও পেলেন অব্যাহতি

শাস্তি থেকে অব্যাহতি পাওয়া কর্মকর্তাদের তালিকায় কর ক্যাডারের একাধিক কর্মকর্তাও রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কর অঞ্চল-ময়মনসিংহের যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, কর অঞ্চল-যশোরের যুগ্ম কর কমিশনার মো. মামুন মিয়া এবং কর অঞ্চল-গাজীপুরের অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) চাঁদ সুলতানা চৌধুরানী।

এ ছাড়া কর অঞ্চল-২২ (ঢাকা)-এর অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) সুলতানা হাবীব, কর অঞ্চল-যশোরের অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান এবং ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট (ঢাকা)-এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুনও দণ্ডমুক্ত হয়েছেন।

একইভাবে খুলনার উপ-কর কমিশনার মো. জিল্লুর রহমান, কর অঞ্চল-২১ (ঢাকা)-এর উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল এবং কর অঞ্চল-দিনাজপুরের অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানার ওপর আরোপিত লঘুদণ্ডও পুরোপুরি বাতিল করা হয়েছে। তাদের বিভাগীয় মামলার অভিযোগ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

২০২৫ সালে নেওয়া হয়েছিল বিভাগীয় ব্যবস্থা

এনবিআরের সংস্কার কার্যক্রম ও তৎকালীন বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে ২০২৫ সালে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। কর্মবিরতি ও আন্দোলনে অংশগ্রহণ এবং সরকারি চাকরির শৃঙ্খলা বিধি লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

অভিযোগের পর কয়েকজন কর্মকর্তার বেতন স্কেল দুই থেকে তিন ধাপ পর্যন্ত অবনমনসহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

পরে দণ্ডপ্রাপ্ত কর্মকর্তারা রাষ্ট্রপতির কাছে আপিল করেন। সেই আপিল পর্যালোচনা ও মঞ্জুরের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দেওয়া শাস্তিমূলক সিদ্ধান্ত বাতিলের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এনবিআর চেয়ারম্যানের স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে দণ্ড বাতিল এবং বিভাগীয় মামলার অভিযোগ থেকে তাদের সম্পূর্ণ অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে সেনা কর্মকর্তা পরিচয়, স্কুলছাত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

এনবিআর সংস্কার আন্দোলনে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ড বাতিল

Update Time : ০২:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬