ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নতুন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক আগামী ৪ মে পর্যন্ত সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা যশোর কেশবপুরে মা খুন, মেয়ে আটক বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি বাগআঁচড়ায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি যশোরের শার্শায় ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচন, ৩ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি কেবল মতপ্রকাশের স্বাধীনতা নয়, বরং ‘দ্বিমত’ প্রকাশের স্বাধীনতা চাই ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা

বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি

বেনাপোল স্থলবন্দরে অব্যবস্থাপনা এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পণ্য পরিবহন বন্ধ রেখে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
আজ বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আয়োজিত এক মানববন্ধনে বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির (বিএলপিএ) চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন তারা।
বিক্ষোভ সমাবেশে বেনাপোল ট্রান্সপোর্ট ব্যবসায়ী সমিতির নেতারা অভিযোগ করেন যে, বন্দর কর্তৃপক্ষের খামখেয়ালিপনা ও বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে তেলের দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও টেন্ডারের অজুহাতে ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়ার প্রতিবাদ জানান তারা।
​বক্তব্যকালে বেনাপোল ট্রাক মালিক সমিতি’র সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি বলেন, “বন্দর কর্তৃপক্ষ আমাদের কাজ থেকে বিরত থাকতে বাধ্য করছে। আমরা চেয়ারম্যান মহোদয়ের পদত্যাগ দাবি করছি। তিনি বারবার টেন্ডারের দোহাই দিচ্ছেন, কিন্তু তেলের দাম বাড়লে টেন্ডারের মূল্যও তো বাড়ার কথা। আমরা আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা টাকা দিয়ে কাজ করি, বিনা পয়সায় নয়। এই অব্যবস্থাপনা দীর্ঘদিনের।”
বিক্ষোভের ফলে বেনাপোল বন্দর থেকে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহন সাময়িকভাবে বিঘ্নিত হয়। ব্যবসায়ীরা হুশিয়ারি দিয়ে বলেন, অতিদ্রুত সমস্যার সমাধান এবং তাদের ন্যায্য দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
​সমাবেশে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং স্থানীয় ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নতুন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক

বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি

Update Time : ১১:৩০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬