ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় সৌদি আরবে ১৩ বেসামরিক আহত আগাম সতর্কতা ছিল, তবু ফিলিপসকে ঠেকাতে ব্যর্থ নিউজিল্যান্ড কর্তৃপক্ষ শ্রমিকদের ২২ হাজার ৩৮৯টি আইনি পরামর্শ দিয়েছে লিগ্যাল এইড প্রযুক্তি ও দক্ষতা বাড়িয়ে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির সুযোগ: মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় সম্পর্ক জোরদারে পার্লামেন্টারি ডিপ্লোমেসির ওপর গুরুত্ব পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত সরদার মান্নু হাওলাদার গ্রেপ্তার গোসাইরহাটে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি রায়হান গ্রেপ্তার বেনাপোল দিয়ে আসছে বিদেশি ইলিশ, পদ্মার ইলিশের নামে বিক্রির অভিযোগ ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও

নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ওষুধের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২ হাজার টাকা।

রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) কর্তৃপক্ষ।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় অভিযান চালায় ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা ঘটনাস্থলে মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। জব্দ করা ওষুধগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে সীমান্তে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অবৈধভাবে পণ্য পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় সৌদি আরবে ১৩ বেসামরিক আহত

নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ নালিতাবাড়ী প্রতিনিধি

Update Time : ০২:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬