ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি, মাঠে ড্রোন-সিসিটিভি ও এটিভি পাঁচবিবিতে পুকুরের তলদেশ থেকে ৪২ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার মতলব উত্তরে মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৫ কয়রায় যৌথ অভিযানে ৪ আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার, আটক ২ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চালু হচ্ছে ৩ নতুন সরকারি মেডিকেল কলেজ, আসন ১৫০ নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন চমেকে পিজিটিডিএর বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সুনামগঞ্জে কান্ট্রি গেমস আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে এনসিপির তিন নেতা বহিষ্কার, নাগেশ্বরী উপজেলা কমিটি বিলুপ্ত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাগেশ্বরী উপজেলার আহ্বায়ক কমিটির বিলুপ্ত ঘোষণা এবং কুড়িগ্রাম সদর – নাগেশ্বরী – ফুলবাড়ি তিনটি উপজেলার তিন নেতাকে বহিষ্কারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কুড়িগ্রাম জেলা এনসিপির দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধনের স্বাক্ষরিত পৃথক তিন প্রেস বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়। এতে নাগেশ্বরী উপজেলার আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করাসহ তিন উপজেলার তিনজন নেতাকেও বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার তিন নেতা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম, ফুলবাড়ি উপজেলার আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো: খলিলুর রহমান এবং নাগেশ্বরী উপজেলার বিলপ্ত ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো: আলমগীর হোসেন।
পৃথক তিন বিজ্ঞপ্তিতে, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত আদেশে বিশেষ কারণবশত নাগেশ্বরী উপজেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এছাড়াও পৃথক দুই বিজ্ঞপ্তিতে তিন নেতাকে দলীয় আদর্শ পরিপন্থি কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ওই তিন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়। এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে বহিষ্কৃত নেতাদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দলের সমস্ত পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে আর যাতে কোন নেতাকর্মী এহেনও কর্মকান্ডে জড়িত না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি, মাঠে ড্রোন-সিসিটিভি ও এটিভি

কুড়িগ্রামে এনসিপির তিন নেতা বহিষ্কার, নাগেশ্বরী উপজেলা কমিটি বিলুপ্ত

Update Time : ০১:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬