ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
শার্শা ও বেনাপোলে  ৩২ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাজৈরে ৩০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি আটক রাজৈরে সংঘর্ষের আশঙ্কা, পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড প্রিটোরিয়াসের বরগুনায় শুরু ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব ‘ওই মানুষগুলোকে মরতে দিতে পারি না’: হামলার পরও বিমান বাঁচালেন পাইলট বাল্যবিবাহ ও গোপন বহুবিবাহ ঠেকাতে অনলাইনে আসছে বিবাহ-তালাক নিবন্ধন ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খালে পরিচ্ছন্নতা অভিযান থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ

এশিয়ান গেমসে পুরুষ হকিতে সপ্তম স্থান অর্জন করে আসর শেষ করেছে বাংলাদেশ। শনিবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন রোমান সরকার। প্রথম কোয়ার্টার শেষেও ১-০ ব্যবধানে এগিয়ে ছিল পিটার গেরহার্ডের দল।

দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ২৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল ইসলাম। ফলে প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের ২-০ ব্যবধানের লিড নিয়ে।

শেষ কোয়ার্টারে আরও একবার জালের দেখা পায় বাংলাদেশ। ৫৩তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন আশরাফুল ইসলাম।

শেষ পর্যন্ত থাইল্যান্ড আর কোনো গোল করতে না পারায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে এশিয়ান গেমসের পুরুষ হকি প্রতিযোগিতায় সপ্তম স্থান নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে শীর্ষ ছয়ে ওঠার লড়াইয়ে চীনের কাছে ৭-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হয় তাদের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

শার্শা ও বেনাপোলে  ৩২ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ

Update Time : ১১:১৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬