ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ সকাল ১১টায়, অনলাইন ও এসএমএসে জানবেন যেভাবে নভেম্বর থেকে টিসিবির পণ্যের তালিকায় যুক্ত হচ্ছে হলুদ-মরিচের গুঁড়া ও চা ভারত থেকে ট্রাভেল ও এক্সিট পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী যশোর কোতোয়ালী থানার ওসি পরিচয়ে চাঁদা দাবি, সতর্ক করল জেলা পুলিশ অবহেলিত ও অধিকারবঞ্চিত শিশুদের পুনর্বাসনই সরকারের লক্ষ্য: সমাজকল্যাণমন্ত্রী গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে গার্মেন্টসকর্মীর মৃত্যু নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী শিশুদের সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান খুলনা সিটি করপোরেশনের প্রশাসকের হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে চার তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্রের দাবি নিয়ে ইরানের প্রশ্ন জি২০ বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন লাভরভ

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ

এশিয়ান গেমসে পুরুষ হকিতে সপ্তম স্থান অর্জন করে আসর শেষ করেছে বাংলাদেশ। শনিবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন রোমান সরকার। প্রথম কোয়ার্টার শেষেও ১-০ ব্যবধানে এগিয়ে ছিল পিটার গেরহার্ডের দল।

দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ২৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল ইসলাম। ফলে প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের ২-০ ব্যবধানের লিড নিয়ে।

শেষ কোয়ার্টারে আরও একবার জালের দেখা পায় বাংলাদেশ। ৫৩তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন আশরাফুল ইসলাম।

শেষ পর্যন্ত থাইল্যান্ড আর কোনো গোল করতে না পারায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে এশিয়ান গেমসের পুরুষ হকি প্রতিযোগিতায় সপ্তম স্থান নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে শীর্ষ ছয়ে ওঠার লড়াইয়ে চীনের কাছে ৭-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হয় তাদের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ সকাল ১১টায়, অনলাইন ও এসএমএসে জানবেন যেভাবে

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ

Update Time : ১১:১৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬